Sunday, 14 June 2026

পূর্বধলায় সিপিবির খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারণে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে আজ শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার সিপিবির পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের নয়াপাড়া ও আগিয়া ইউনিয়নের পদুরকান্দা গ্রামের কর্মহীন দরিদ্র ২৫ পরিবারের মধ্যে এ খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবান প্রদান করা হয়। খাদ্র সামগ্রী বিতরণে অংশ নেন সিপিবির উপজেলা শাখার সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক ও ছাত্র ইউনিয়ন নেতা মানিক সুত্রধর।