Sunday, 14 June 2026

নেত্রকোণা আসন গুলিতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। আজ সোমবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নেত্রকোণা-৫(পূর্বধলা) ওয়াহিদুজ্জামান আজাদ, এ ছাড়া নেত্রকোণা-১ গোলাম রাব্বানী, নেত্রকোণা-২ রহিমা আক্তার আসমা সুলতানা, নেত্রকোণা-৩ মোঃ জসীমম উদ্দিন ভূইঁয়া, নেত্রকোণা-৪ এ এডভোকেট লিয়াকত আলী খান আসন থেকে নির্বাচন করবেন।

বাকি ১১ আসনের মধ্যে দলের প্রধান উপদেষ্টা রওশন এরশাদের জন্য ময়মনসিংহ–৪ খালি রাখা হয়েছে।