Saturday, 13 June 2026

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নেত্রকোণা পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পূর্বধলা রিপোর্টার্স  ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সাধারণ সম্পাদক মো: মিঠু সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাব সভাপতি মো: শফিকুল ইসলাম খান।

কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারন সম্পাদক মো: আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক মো:হোসেন আহাম্মেদ, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম আলম, প্রচার সম্পাদক রুহুল সরকার। সভায় কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওলীউল্লাহ তালুকদার, কামরুল হাসান, আলমগীর হোসাইন প্রমুখ ।

সভায় নবনির্বাচিত সদস্যদের পরিচিতি এবং সাংগঠনিক নানা বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।