শনিবার, ২০ জুন ২০২৬ 05:00 pm

রামমন্দির স্থাপন অপসারণ ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ৩:১৩ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির স্থাপনের উদ্যোগ এবং সাম্প্রতিক সময়ে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাব এর সামনে “পূর্বধলা মুসলিম জনতা”-র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা ধর্মীয় উসকানি, বিভেদমূলক বক্তব্য এবং সমাজে অস্থিরতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের নিন্দা জানান।

এ সময় বক্তব্য রাখেন হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ, মাওলানা আমিনুল হক লিমন, মাওলানা সাইফুর রহমান সাদী, মুফতি রেদুয়ান হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিহার করা জরুরি। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যেকোনো ধরনের উসকানি ও সংঘাত সৃষ্টির অপচেষ্টা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মতামত দিন