সংবাদ সম্মেলন: আবু তাহের তালুকদার সহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার অভিযোগ – পূর্বধলার দর্পন

সংবাদ সম্মেলন: আবু তাহের তালুকদার সহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার অভিযোগ

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদ জানিয়েছে পূর্বধলা উপজেলা বিএনপি। আজ রবিবার (২৬ এপ্রিল) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির। তিনি দাবি করেন, গত শুক্রবার সন্ধ্যায় গিরিপথ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংসদ সদস্যের সহকারীর সঙ্গে উপস্থিত জনতার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে। সেখানে বিএনপির কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা ছিল না। বরং খবর পেয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে প্রশাসনকে সহযোগিতা করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ৬৩ জনের নামে এই ‘মিথ্যা ও ভিত্তিহীন’ মামলা দেওয়া হয়েছে। বিএনপি নেতারা উল্লেখ করেন:

প্রধান আসামি আবু তাহের তালুকদার ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন। ৪৭ নম্বর আসামি আবু বকর রানা গত তিন মাস ধরে ক্লিনিকে চিকিৎসাধীন। ২২ নম্বর আসামি মানিক মিয়া দীর্ঘদিনের অসুস্থ এবং ৫৯ নম্বর আসামি আব্দুল্লাহ সাকিব সেখানে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে বিএনপি চার দফা দাবি উত্থাপন করে: ১. দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার। ২. নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা।৩. নিরীহ নেতাকর্মীদের হয়রানি বন্ধ করা। ৪. রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আব্দুল গফুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga