নেত্রকোনার পূর্বধলা বাজারের পরিচিত ব্যবসায়ী, চিত্রশিল্পী ও সুন্দরী মার্কেটের মালিক বাবু প্রদীপ রায় চৌধুরী (রঞ্জন বাবু) আর নেই।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন।
রঞ্জন বাবু পূর্বধলা বাজারের ব্যবসায়িক অঙ্গনের একজন সুপরিচিত মুখ ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি চিত্রশিল্পের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এবং এ অঙ্গনেও স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছিলেন।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় রাজধলা বিলপাড় কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।