সারা দেশের ন্যায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর পূর্বধলা উপজেলায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সর্বমোট ৩ হাজার ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
উপজেলার ৭টি নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা হলো:
পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়: ৮৪২ জন। পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়: ৫২২ জন।জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়: ৩৮১ জন। হিরণপুর উচ্চ বিদ্যালয়: ৪৫৫ জন। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল – ভেন্যু: পূর্বধলা সরকারি কলেজ): ৪১৭ জন। দাখিল (পূর্বধলা হুসাইনা ফাজিল মাদ্রাসা কেন্দ্র): ২০৪ জন। দাখিল (শ্যামগঞ্জ আমিনা মেমোরিয়াল দাখিল মাদ্রাসা কেন্দ্র): ২৪৭ জন।
পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষ সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম ও ট্যাগ অফিসাররা কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখছেন।
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।