পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ – পূর্বধলার দর্পন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোণার পূর্বধলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। তীব্র গরম ও পরীক্ষার চাপ বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি, স্যালাইন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুর দিকনির্দেশনায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুর নেতৃত্বে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা তাইজুল ইসলাম, কামাল, আরমান এবং কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিফাত খান, আতিকুর রহমান আতিক, সিরাজুল, আশিকসহ অনেক নেতাকর্মী।

অপরদিকে, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদের নেতৃত্বে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গেটে পরীক্ষার্থীদের মাঝে স্কেল, কলম ও ফাইল বিতরণ করা হয়। ছাত্রদলের এই উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে উৎসাহ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

ছাত্রদল নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। পরীক্ষার এই সময়ে ছোট ছোট উপহার ও পানি বিতরণের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের মানসিক সাহস যোগানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga