পূর্বধলায় ডিজিটাল ফুয়েল কার্ডের আবেদন ১৬০০ ছাড়াল – পূর্বধলার দর্পন

পূর্বধলায় ডিজিটাল ফুয়েল কার্ডের আবেদন ১৬০০ ছাড়াল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জ্বালানি তেলের সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রবর্তিত ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উপজেলায় মোট ১ হাজার ৬৩৪ জন গ্রাহক এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন।

উপজেলা ড্যাশবোর্ডের চিত্র অনুযায়ী, মোট ১ হাজার ৬৩৪টি আবেদনের মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৯৩টি আবেদন অনুমোদিত হয়েছে. এছাড়া ৫৪১টি আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন বা বিবেচনাধীন অবস্থায় রয়েছে. উল্লেখ্য যে, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে একটি আবেদনও প্রত্যাখ্যান বা বাতিল করা হয়নি. আজ নতুন করে ১৯৫টি আবেদন জমা পড়েছে. সামগ্রিকভাবে আবেদনের অনুমোদনের হার বর্তমানে ৬৭%।

উপজেলার ১১টি ইউনিয়ন থেকেই গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করছেন. এর মধ্যে পূর্বধলা সদর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ৪৬৪টি আবেদন জমা পড়েছে. এছাড়া গোয়ালাকান্দা থেকে ২১৫টি, ধলামূলগাঁও থেকে ১৫৩টি এবং আগিয়া ইউনিয়ন থেকে ১৪৭টি আবেদন জমা পড়েছে. অন্যান্য ইউনিয়নের মধ্যে খলিশাউড় থেকে ১০৮টি, জারিয়া থেকে ১০৮টি, নারান্দিয়া থেকে ১০২টি, হোগলা থেকে ১০২টি, ঘাগড়া থেকে ৯৭টি, বিশকাকুনী থেকে ৭৮টি এবং বৈরাটী ইউনিয়ন থেকে ৬০টি আবেদন জমা পড়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহকদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসক খন্দকার মুশিফিকুর রহমান এই ডিজিটাল ফুয়েল কার্ডের উদ্যোগ নেন. আগামী ১৭ মে ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে এই কার্ড সংগ্রহ করতে হবে। ১৮ মে ২০২৬ তারিখ থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যতীত জেলার কোনো ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করা যাবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga