পূর্বধলায় ১০৫০ লিটার ডিজেল পাচারকালে জব্দ; ফিলিং স্টেশন ম্যানেজারকে জরিমানা – পূর্বধলার দর্পন

পূর্বধলায় ১০৫০ লিটার ডিজেল পাচারকালে জব্দ; ফিলিং স্টেশন ম্যানেজারকে জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে ডিজেল পাচারের সময় ১০৫০ লিটার জ্বালানি তেলসহ একটি কাভারভ্যান জব্দ করেছে জনতা ও পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার আতকাপাড়া এলাকায় অবস্থিত ‘গিরিপথ ফিলিং স্টেশন’ থেকে এই বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে একটি কাভারভ্যানে পাঁচটি ড্রামে প্রায় ১০০০ লিটার এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা গাড়ি দুটিকে আটকে দেয়। খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক এবং তেলবাহী কাভারভ্যানটি (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) জব্দ করে।

সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) তাসনীম জাহান। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে (৩৭) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও জানান, আটককৃত তিন ব্যক্তিকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত ১০৫০ লিটার ডিজেল স্থানীয় একটি সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গিরিপথ ফিলিং স্টেশনের বিরুদ্ধে ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়াই গোপনে জ্বালানি বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। এর আগে ২১ ও ২২ এপ্রিল রাতেও পাম্পটি থেকে অনিয়মের মাধ্যমে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছিল। স্থানীয়দের মতে, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই এই পাম্পটি বারবার অনিয়মে জড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga