পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ: পূর্বধলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন – পূর্বধলার দর্পন

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ: পূর্বধলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯ এপ্রিল) শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (পূর্বধলা এপি)-এর বাস্তবায়নে কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং ও টেকনিক্যাল স্পেশালিস্ট ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, আরএমও ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার প্রমুখ।

বক্তারা পুষ্টি বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টি বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে নিয়মিত স্বাস্থ্যসেবা ও সুষম খাদ্যের মাধ্যমেই একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga