পূর্বধলায় গত ৫ দিনে হামের লক্ষণ নিয়ে ১৭ শিশু হাসপাতালে, ৪ জন শিশু ভর্তি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৫ দিনে হামের লক্ষণ নিয়ে ১৭ জন শিশু চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ১৬ জনের নমুনা সংগ্রহ করে নিশ্চিতকরণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই শিশুরা হাসপাতালে আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ জন শিশুর মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বাকি ৯ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ৪ জন শিশু ভর্তি আছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন যুক্ত হয়েছে। এ পর্যন্ত ৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো শিশুকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও রেফার করার প্রয়োজন পড়েনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শিশুদের সার্বক্ষণিক তদারকির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে। শিশু বিশেষজ্ঞ খোকন চৌধুরী ও এমওডিসি আরিফুল ইসলাম শিশুদের পর্যবেক্ষণে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, “ভর্তি হওয়া শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃত হামে আক্রান্ত কি না। বর্তমানে বিশেষ মেডিকেল টিম শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।”

​এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga