পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও আজকের আরবান পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের চাচী আয়েশা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৭ মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আজ মঙ্গলবার দুপুর ২টায় ধলা গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আয়েশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, আজকের আরবান পত্রিকার সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান এবং পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ার। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।