পূর্বধলায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মৃত্যু বেড়ে ২: প্রাণ হারালেন মোফাজ্জলও

নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবারের সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মোফাজ্জল হোসেন (২৮) আর নেই। তিন দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত মোফাজ্জল হোসেন উপজেলার ছোছাউড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি পেশায় একজন উদ্যোক্তা ও সরকারি কর্মচারী ছিলেন। তিনি রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন সড়কে ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ঘটনাস্থলেই সজুদুল হক নামে একজন নিহত হন। আজ মোফাজ্জলের মৃত্যুর ফলে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। আহত শিশু আনাস এখনো চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ রাত ১০টায় ছোছাউড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মোফাজ্জল হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনসহ সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga