ময়মনসিংহে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতার উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। রবিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর বিভিন্ন জনাকীর্ণ এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ময়মনসিংহ নগরের টাউন হল চত্বর, সার্কিট হাউস মাঠ ও জয়নুল আবেদীন পার্ক এলাকায় অবস্থানরত রোজাদারদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্য ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী। তিনি বলেন, “নিম্ন আয়ের মানুষ যাতে ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। রমজান মাসজুড়ে আমাদের এই ইফতার উপহার বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভাপতি আরও জানান, ইতিপূর্বে তারা শীতবস্ত্র বিতরণ ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের ব্যবস্থা করেছেন। বর্তমানে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আর্তমানবতার সেবায় সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga