ইসলামী ছাত্র আন্দোলন পূর্বধলা শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ফাহিম, সম্পাদক মুরসালিন – পূর্বধলার দর্পন
শনিবার, ১৩ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

ইসলামী ছাত্র আন্দোলন পূর্বধলা শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ফাহিম, সম্পাদক মুরসালিন

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: January 16, 2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পূর্বধলা থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

​সম্মেলনে ২০২৬ সেশনের জন্য খায়রুল হাসান ফাহিম-কে সভাপতি, মোহাম্মদ নাঈম শেখ-কে সহসভাপতি এবং মোহাম্মদ মুরসালিন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

​বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি খায়রুল হাসান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহসভাপতি সাব্বির হুসাইন সাজু

​সম্মেলনে বক্তারা বলেন, আদর্শিক ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে একটি উন্নত ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন নিরলস কাজ করে যাচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে পূর্বধলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।