পূর্বধলায় ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলায় ১শ’বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পূর্বধলা থানার পুলিশ।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লাল মিয়ার বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, হৃদয় খান শাওন (২০), আবু তাহের মিয়া (৩২) ও রাকিব হোসেন ওরফে শরিফুল (৩২)। এদের মধ্যে হৃদয় খান শাওনের বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় ও অপর দুইজনের বাড়ি একই উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন, এসআই শফিউল্লাহ, এএস আই মোকাম্মেল হোসাইন ও এমসআই ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জগামী একটি মাইক্রোবাসে ঢাকা (মেট্রো-চ ২০-২২৬৪) তল্লাশী চালিয়ে পাটের ও প্লাস্টিকের দুটি বস্তায় ১শ’বোতল ভারতীয় মদসহ তিন ব্যক্তিকে আটক করে ও তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসটি জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga