পূর্বধলার চিকনি বিলে নৌকাডুবি; নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে আহত কিশোরী – পূর্বধলার দর্পন

পূর্বধলার চিকনি বিলে নৌকাডুবি; নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে আহত কিশোরী

নেত্রকোণার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষম্ভপুর এলাকার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। আহত মিম (১২) পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসা আত্মীয়-স্বজনসহ ৫ থেকে ৬ জন বিকেলে চিকনি বিলে ছোট একটি কাঠের নৌকায় ভ্রমণে যান। একপর্যায়ে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি হঠাৎ ডুবে যায়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে মুমূর্ষু অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন। আহত মিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga