জারিয়া ইউপি চেয়ারম্যানের গোয়াল থেকে ১০ লাখ টাকার গরু চুরি!

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির গোয়ালঘর থেকে ১০ লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের নিজ বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী চেয়ারম্যান জানান, গভীর রাতে চোরেরা গোয়ালঘরের শিকল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোর চক্রটি গোয়ালে থাকা ২টি মূল্যবান ষাঁড় ও ৪টি গাভী নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া ৬টি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখতে পান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন চেয়ারম্যান। তিনি লিখেছেন—

“দূর্ভাগ্য! পোড়া কপাল, গোয়ালের ৬টি গরু গতরাতে চুরি হয়েছে। আবার আমিই কিনা ইউনিয়নের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করি।”

তাঁর এই আক্ষেপের স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একজন জনপ্রতিনিধির ঘর থেকে এভাবে গরু চুরির ঘটনায় সাধারণ ভোটার ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরির খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সহকারী পুলিশ সুপার (পূর্বধলা সার্কেল)। পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং চুরির আলামত সংগ্রহ করেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোর চক্রকে শনাক্ত করতে এবং গরুগুলো দ্রুত উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga