নারায়ণগঞ্জ থেকে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পূর্বধলা থানা পুলিশ – পূর্বধলার দর্পন

নারায়ণগঞ্জ থেকে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলো পূর্বধলা থানা পুলিশ

হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের মুখে হাসি ফুটিয়েছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ মে) উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে একটি Samsung Galaxy A06 মডেলের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৯৯) করা হয়। জিডির সূত্র ধরে পূর্বধলা থানার এসআই মো. হাবিবুর রহমান উন্নত প্রযুক্তির সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর নারায়ণগঞ্জ থেকে মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আজ উদ্ধারকৃত মোবাইলটি এর প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়। হারানো শখের মোবাইলটি ফিরে পেয়ে মালিক অত্যন্ত আনন্দিত এবং পুলিশের এই তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণের জানমাল রক্ষা এবং হারানো সম্পদ উদ্ধার করা পুলিশের নিয়মিত দায়িত্বের অংশ। আমরা সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছি। যে কোনো প্রয়োজনে বা সম্পদ হারিয়ে গেলে দ্রুত থানায় যোগাযোগ করে আইনগত সহায়তা নেওয়ার জন্য অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga