সংসদ সদস্য মানসুরা আলমের সঙ্গে জাতীয়তাবাদী ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সৌজন্য সাক্ষাৎ – পূর্বধলার দর্পন

সংসদ সদস্য মানসুরা আলমের সঙ্গে জাতীয়তাবাদী ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের সঙ্গে নেত্রকোনা জেলা ও পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দল এবং জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ (২৬ মে) দুপুরে এমপি’র স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে বা বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্য মানসুরা আলমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আগামী দিনে পূর্বধলার সামগ্রিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ওলামা সমাজের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মাওলানা ফারুক আহমেদ: সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পূর্বধলা উপজেলা, মাওলানা আব্দুস সালাম: সাধারণ সম্পাদক, মুফতি হাবিবুর রহমান কাসেমী: সহ-সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল বারি: সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা ওলামা দল আহবায়ক, অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, আবু সায়েম — যুগ্ম আহ্বায়ক, নেত্রকোনা জেলা ওলামা দল। পূর্বধলা উপজেলা ওলামা দলের আহবায়ক,  মাওলানা মো. সাইদুল রহমান, সদস্য সচিব, মৌলভী মজিবুর রহমান — ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও উপজেলার দুই ঝাঁক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংসদ সদস্য মানসুরা আলম বলেন, “আমাদের সমাজ ও ধর্মীয় মূল্যবোধ গঠনে ওলামা সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের অবদান অনস্বীকার্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে এবং পূর্বধলার অবহেলিত জনপদের উন্নয়নে আমি আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের আন্তরিক পরামর্শ ও দোয়া কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga