ঢাকা মেডিকেলে ঔষধ প্রতিনিধিদের হেনস্তার অভিযোগে পূর্বধলায় মানববন্ধন – পূর্বধলার দর্পন

ঢাকা মেডিকেলে ঔষধ প্রতিনিধিদের হেনস্তার অভিযোগে পূর্বধলায় মানববন্ধন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এর সামনে এ কর্মসূচির আয়োজন করে পূর্বধলা উপজেলা রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হান্নান শহীদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম মিয়া।

এ সময় বক্তব্য দেন জোবায়ের, রিংকু, আল মাসুদ বিশ্বাস ও সোহেল মিরাজসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অসম্মানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছে। তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা এবং প্রশাসনিকভাবে হয়রানির ঘটনা পেশাজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

তাদের দাবি, ঔষধ প্রতিনিধিরা চিকিৎসক ও রোগীদের কাছে ওষুধসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিতকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই বিচ্ছিন্ন কিছু ঘটনার দায় পুরো পেশাজীবী সমাজের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত।

বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga