পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির সভা; মাদক ও অপরাধ দমনে ওসির ‘জিরো টলারেন্স’ ঘোষণা – পূর্বধলার দর্পন

পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির সভা; মাদক ও অপরাধ দমনে ওসির ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নেত্রকোণার পূর্বধলায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনভোগান্তি নিরসন ও অপরাধ দমনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন এবং চোরাচালান বন্ধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশেষ গুরুত্ব পায় পেট্রোল-ডিজেল বিতরণে নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডারের দাম তদারকি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পোনা মাছ নিধনে জনসচেতনতা তৈরির বিষয়টি।

সভায় পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার উপজেলার বেশ কিছু জ্বলন্ত সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, “গিরিপথ ফিলিং স্টেশনে নিয়মিত তেল সরবরাহ না করে ৫-৬ দিন গ্যাপ দেওয়ায় কৃত্রিম তেলের সংকট তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। এছাড়া সরকারিভাবে গ্যাসের মূল্য ১৯৪০ টাকা নির্ধারিত থাকলেও খুচরা বাজারে তা ২২০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।”
​তিনি আরও উল্লেখ করেন, “পূর্বধলার একমাত্র বিনোদন কেন্দ্র রাজধলা বিলে মাঝেমধ্যেই ইভটিজিংয়ের ঘটনা ঘটছে, যা সেখানকার পরিবেশ নষ্ট করছে।” ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনিয়ম এবং মাতৃকালীন ভাতার সুবিধা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দৃষ্টি আকর্ষণ করেন।

পূর্বধলা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “থানায় মামলা কিংবা জিডি করতে কোনো টাকার প্রয়োজন হয় না। যদি কেউ টাকা দাবি করে, তবে সরাসরি আমাকে জানাবেন। মাদক, জুয়া এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’, রাজধলা বিলে টহল জোরদার করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga