নেত্রকোণার পূর্বধলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার (জীবন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর।
মরহুম জাকির হোসেন তালুকদার পূর্বধলার বাড়হা তালুকদার বাড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম হেলাল মাস্টার সাহেবের বড় ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
জাকির হোসেন তালুকদার জীবন পূর্বধলার রাজনীতিতে একসময়ের পরিচিত মুখ ছিলেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্যচর্চায় মগ্ন থাকতেন এবং নিয়মিত কবিতা লিখতেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় পূর্বধলা স্টেশন বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাকির হোসেন তালুকদার জীবনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।