পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ; কারণ দর্শানোর নোটিশ – পূর্বধলার দর্পন

পূর্বধলায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ; কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনার পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। আজ সোমবার (২০ এপ্রিল) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান স্বাক্ষরিত এক পত্রে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ অভিযোগ পাঠানো হয়।

দাপ্তরিক পত্রে উল্লেখ করা হয়েছে, আগামীকাল ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২০ এপ্রিল সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে এক জরুরি সভা ডাকা হয়েছিল। ট্যাগ অফিসার ও ভিজিল্যান্স টিমসহ সংশ্লিষ্টদের ওই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন না। বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পরবর্তীতে সভা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও জানানো হয়, মো. আবু বকর সিদ্দিক প্রতিদিন ময়মনসিংহ থেকে কর্মস্থলে যাতায়াত করেন এবং অফিস করেন মাত্র তিন ঘণ্টা (সকাল ১১টা থেকে দুপুর ২টা/৩টা পর্যন্ত)। এছাড়া মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখের মতো জাতীয় অনুষ্ঠানগুলোতেও তাঁকে কর্মস্থলে পাওয়া যায় না বলে দাপ্তরিক চিঠিতে জানানো হয়।

​এমতাবস্থায়, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এমন চরম অবহেলার বিষয়টি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga