নেত্রকোণায় জ্বালানি তেল নিতে লাগবে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’; জেলা প্রশাসনের উদ্যোগ – পূর্বধলার দর্পন

নেত্রকোণায় জ্বালানি তেল নিতে লাগবে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’; জেলা প্রশাসনের উদ্যোগ

নেত্রকোণা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল করতে এবং জনদুর্ভোগ লাঘবে এক অনন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সকল মোটরযান চালকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য আবশ্যিকভাবে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ ব্যবহার করতে হবে।

আজ ১৩ এপ্রিল ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশিফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এই ডিজিটাল কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলার সকল মোটরযান চালকদের fuelcardnetrokona.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। ​আগামী ১৭ মে ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

আগামী ১৮ মে ২০২৬ তারিখ থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যতীত নেত্রকোণা জেলার কোনো ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

​জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে জ্বালানি তেলের অপচয় রোধ হবে এবং প্রকৃত গ্রাহকদের তেল প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga