নেত্রকোণায় সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ; জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

​নেত্রকোণা জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। আজ ৬ এপ্রিল ২০২৬ তারিখে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশিফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর এক সভার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭:০০ টার মধ্যে বন্ধ করতে হবে। সকল ধরণের বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭:০০ টার মধ্যে নিভিয়ে ফেলতে হবে। মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭:০০ টার মধ্যে শেষ করতে হবে।

​গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga