পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভনে জিম্মি ও আত্মসাতের অভিযোগে, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে জিম্মি করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. তাইজ উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলা বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তাইজ উদ্দিন পূর্বধলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ মার্চ গভীর রাতে আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কঙ্কন চন্দ্র ভদ্রকে জমি বিক্রির কথা বলে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী লিটন মিয়া ভুক্তভোগীকে জানান, সাবেক মেম্বার তাইজ উদ্দিন তার জমি কিনতে আগ্রহী এবং দরদামের জন্য তার বাড়িতে যেতে হবে।

ভুক্তভোগী কঙ্কন চন্দ্র ভদ্র জানান, সরল বিশ্বাসে রাত ১টার দিকে তিনি তাইজ উদ্দিনের বাড়িতে গেলে তাকে সেখানে আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়। প্রাণনাশের হুমকির মুখে তার স্ত্রী নগদ ৫০ হাজার টাকা লিটন মিয়ার মাধ্যমে তুলে দিলে তাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga