পূর্বধলায় ২২০টি অতিদরিদ্র পরিবারকে ওয়ার্ল্ড ভিশনের অর্থ সহায়তা

নেত্রকোনার পূর্বধলায় অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ২২০টি পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সোমবার (৩০ মার্চ) সকালে পূর্বধলা এরিয়া প্রোগ্রাম (এপি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই সহায়তা দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে এই অর্থ ব্যবহার করলে উপকারভোগীরা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারবেন।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে জানান, উপজেলার ১১টি ইউনিয়নের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২২০টি পরিবারকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নির্বাচন করা হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২ বছর ধরে এই পরিবারগুলোর আয়বর্ধক কার্যক্রম নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ করবে সংস্থাটি।

আয়োজকরা জানান, স্থানীয় কমিটি ও জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে নারী প্রধান পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সহায়তার পাশাপাশি উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

​অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার বাবলী রংমা। উপকারভোগীদের পক্ষে খারচাইল এলাকার বাসিন্দা রেখা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga