নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার: পূর্বধলায় তোলপাড়

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে ‘শুভ উদ্বোধন–ফেব্রুয়ারি ২০২৬’ সম্বলিত একটি ব্যানার টানানো অবস্থায় দেখা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারের মেইন রোডে অবস্থিত দলটির প্রধান কার্যালয়ের সামনে (মুরগী মহল সংলগ্ন) ব্যানারটি টানানো দেখতে পান তারা। ব্যানারে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম উল্লেখ ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ভোররাতে কয়েকজনকে স্লোগান দিতে শোনা যায়। তাদের দাবি, স্লোগান দেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য আহমদ হোসেন এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলালের সমর্থক।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে ভাঙচুর চালায়। সে সময় চেয়ার-টেবিল, পোস্টার, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি কার্যত অচল অবস্থায় পড়ে থাকে।

দীর্ঘ বিরতির পর হঠাৎ করে দলীয় কার্যালয়ে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোকে অনেকেই সংগঠনটির সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেখা যায়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচির খবরও পাওয়া গেছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, “ব্যানার টানানোর কথা শুনেছি। পরে গিয়ে ব্যানারটি আর দেখা যায়নি। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga