ভিজিডি কার্ডে দুর্নীতির অভিযোগে পূর্বধলায় মানববন্ধন

সাকিব আব্দুল্লাহঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে ভিজিডি (VGD) কার্ড প্রদানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে বিশকাকুনী ইউনিয়নের সর্বস্তরের জনতার আয়োজনে এক মানববন্ধনে ভুক্তভোগীরা এই অভিযোগ করেন।

​মানববন্ধনে উপস্থিত দরিদ্র নারীরা, যাদের মধ্যে আছিয়া, জহুরা, কমলা, ফুলবানু, জরিনা খাতুন ও মাজেদা অন্যতম, তারা জানান যে ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন ভিজিডি কার্ড বিতরণের জন্য পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। অভিযোগ অনুযায়ী, যারা টাকা দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সচ্ছল হওয়া সত্ত্বেও তাদের নামেই কার্ড ইস্যু করা হচ্ছে।

​বিশকাকুনীর বাসিন্দা জুবায়ের হোসেন সুজন মানববন্ধনে বলেন, “বিশকাকুনী ইউনিয়নে ব্যাপকভাবে লুটপাট চলছে। দরিদ্র ব্যক্তিদের প্রাপ্য সরকারি সহায়তা কার্ড ধনীদের দেওয়া হচ্ছে। যার যার কাছ থেকে যেমন পারছে টাকা নিচ্ছে।”

​উপস্থিত আরেকজন অভিযোগ করেন যে বিশকাকুনী ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়স্বজনদের নামে একাধিক সরকারি সহায়তার কার্ড দেওয়া হয়েছে।

​ভুক্তভোগীরা আরও জানান যে এই বিষয়ে তারা পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga