পূর্বধলায় একশত দশ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার পূর্বধলায় একশত দশ বোতল ভারতীয় মদসহ বোরহান উদ্দিন (৩৮) ও মাহফুজুল ইসলাম (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি হ্যানট্রলি জব্দ করা হয়। আটককৃত বোরহান উদ্দিন উপজেলা সদরের নারায়নডহর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও মাহফুজুল দুর্গাপুর উপজেলার চণ্ডিগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নেত্রকোনা ডিবি’র (পশ্চিম) ওসি শাহ নূর এ আলম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার এলাকায় শ্যামগঞ্জগামী একটি ইঞ্জিন চালিত হ্যানট্রলিতে অভিযান চালায়। এসময় হ্যানট্রলির মধ্যে পাটের ৬টি বস্তা থেকে ১১০বোতল ভারতীয় মদ জব্দ করে ও হ্যানট্রলির চালকসহ দুইজনকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga