ভোটের আমেজ পূর্বধলায়: তিন হেভিওয়েট প্রার্থী কে কোথায় ভোট দেবেন?

রাত পোহালেই অপেক্ষার অবসান। অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে এবার লড়াই করছেন তিন হেভিওয়েট প্রার্থী। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে সাধারণ মানুষের কৌতূহল—পছন্দের প্রার্থীরা নিজেরা কোথায় ভোট দেবেন?

আলহাজ্ব আবু তাহের তালুকদার (ধানের শীষ, বিএনপি): তিনি ভোট দেবেন ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা, ১১ দলীয় জোট/জামায়াত): তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। মুফতি নূরুল ইসলাম হাকিমী (হাতপাখা, ইসলামী আন্দোলন): তিনি ভোট দেবেন জারিয়া ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

​তিনজন প্রার্থীই জানিয়েছেন, তারা দিনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। এলাকার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসবেন বলে তারা আশাবাদী।

পূর্বধলা উপজেলায় এ বছর মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪২ হাজার ২১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিসুর রহমান খান জানান, ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণের জন্য প্রায় ১৭০০ কর্মকর্তা কাজ করছেন। অনিয়ম ঠেকাতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেনাবাহিনী, র‌্যাব, বিডিআর, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga