পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) নবগঠিত কমিটির প্রথম সভা এবং নতুন কমিটির দায়িত্বগ্রহনের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথমার্ধে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জুলফিকার আলী শাহীন। বিদায়ী ভাষনে জুলফিকার আলী শাহীন বলেন, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে নানা প্রতিকুলতার মাধ্যমে বিগত কমিটির পুর্ণ মেয়াদ শেষ হয়েছে। এজন্য প্রেসক্লাবের সকল সদস্যদের এ ব্যপারে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গের উদার মনোভাবের জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও যেকোন প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।

পরে তিনি এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম বিগত কমিটির আয় ব্যয় হিসাব দাখিল করেন। এরপর বিদায়ী সভাপতি নব গঠিত সভাপতি মোঃ জায়েজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তী কার্যক্রমে সভাপতিত্ব করেন নতুন সভাপতি মোঃ জায়েজুল ইসলাম। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় নতুন সভাপতি মোঃ জায়েজুল ইসলাম বক্তব্যের শুরুতেই তাকে পুর্বধলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সভাপতি নির্বাচিত হলেও একজন সাধারণ সদস্যের মতোই তিনি প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করে যাবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নতুন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার বলেন, পূর্বধলা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামীতে প্রেস ক্লাবের উন্নয়নের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন হয়, এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, লেখক ও গবেষক, আলী আহম্মদ খান আইয়ুব, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠা কালীন কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল। নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহাদা মেহজাবিন, ক্রীড়া সম্পাদক ডাঃ মোঃ শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মনসুর, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখ্য গত ২৪ জানুয়ারি শনিবার প্রেসক্লাবের সাধারণ সভায় গঠনতন্ত্রের আলোকে সর্বসস্মতভাবে পুর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়। এতে সাবেক তিনবারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েজুল ইসলাম সভাপতি নির্বাচিত হন এবং সাবেক তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga