আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ পূর্বধলা সংসদীয় আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন ২ হাজার ৩৯৮ জন ভোটার। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, নেত্রকোণা-৫ (পূর্বধলা) এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ১১৭ জন।
এই আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির আলহাজ্ব আবু তাহের তালুকদার (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের মুফতি নূরুল ইসলাম হাকেমি (হাতপাখা)।