প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়েই উপজেলায় শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আসনভিত্তিক প্রার্থীদের হাতে তাঁদের নির্বাচনী প্রতীক তুলে দেন।
পূর্বধলা আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন: আলহাজ্ব আবু তাহের তালুকদার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ধানের শীষ, মাছুম মোস্তফা: বাংলাদেশ জামায়াতে ইসলামী – দাঁড়িপাল্লা ও মুফতি নূরুল ইসলাম হাকেমী: ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা
প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিজ নিজ পছন্দের প্রতীক পেয়ে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আগামীকাল ২২ জানুয়ারী থেকে প্রার্থীরা নিয়ম মেনে সভা-সমাবেশ ও গণসংযোগ করতে পারবেন।