আবু তাহেরের মনোনয়নপত্রের পর ইমরানের ঘোষণা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

নেত্রকোণা-৫ আসনে নাটকীয়তা: আবু তাহেরের মনোনয়নপত্রের পর ইমরানের ঘোষণা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

​পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
​১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভ্যন্তরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মো. আবু তাহের তালুকদারের একটি চূড়ান্ত মনোনয়নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে আসনটিতে নির্বাচনী আমেজ এবং কৌতূহল দুই-ই বেড়েছে।

​আবু তাহের তালুকদারের মনোনয়নপত্রটি ভাইরাল হওয়ার পরপরই পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে, তিনি নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

​এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, “আমি মনোনয়নপত্র জমা দেব। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ২০ জানুয়ারি পর্যন্ত আমি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব”।

​দলীয় সিদ্ধান্তের পরিবর্তন না হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে এই দ্বিমুখী অবস্থান তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে দলীয় প্রধানের স্বাক্ষরিত চিঠিতে আবু তাহের তালুকদারকে মনোনয়ন প্রদান করা হয়েছে, অন্যদিকে শহিদুল্লাহ ইমরানও শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত এই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা জানতে নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga