পূর্বধলায় আজ আরো একজন সনাক্ত – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় আজ আরো একজন সনাক্ত

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 2, 2020

নেত্রকোণা পূর্বধলায় ৩১ মে ৪ জন সনাক্তের পর আজ ০১ জুন করোনা ভাইরাসে আরো ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে নেত্রকোনা সিভিল সার্জন অফিস।

আক্রান্ত ব্যাক্তি হলেন জনতা ব্যাংক জারিয়া শাখার সিনিয়র অফিসার মো: আব্দুস শাহীন (৩৬)। তিনি উপজেলার নারায়নডহর গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।