সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের সঙ্গে নেত্রকোনা জেলা ও পূর্বধলা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দল এবং জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ (২৬ মে) দুপুরে এমপি’র স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে বা বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্য মানসুরা আলমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরবর্তীতে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আগামী দিনে পূর্বধলার সামগ্রিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ওলামা সমাজের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মাওলানা ফারুক আহমেদ: সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পূর্বধলা উপজেলা, মাওলানা আব্দুস সালাম: সাধারণ সম্পাদক, মুফতি হাবিবুর রহমান কাসেমী: সহ-সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল বারি: সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা জেলা ওলামা দল আহবায়ক, অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, আবু সায়েম — যুগ্ম আহ্বায়ক, নেত্রকোনা জেলা ওলামা দল। পূর্বধলা উপজেলা ওলামা দলের আহবায়ক, মাওলানা মো. সাইদুল রহমান, সদস্য সচিব, মৌলভী মজিবুর রহমান — ওলামা দল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা ও উপজেলার দুই ঝাঁক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংসদ সদস্য মানসুরা আলম বলেন, “আমাদের সমাজ ও ধর্মীয় মূল্যবোধ গঠনে ওলামা সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের অবদান অনস্বীকার্য। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি বৈষম্যহীন ও শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে এবং পূর্বধলার অবহেলিত জনপদের উন্নয়নে আমি আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের আন্তরিক পরামর্শ ও দোয়া কামনা করছি।”