পূর্বধলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন – পূর্বধলার দর্পন

পূর্বধলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই শুক্রবার পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৩ নং ঘাগড়া ইউনিয়ন ও ৮ নং বিশকাকুনী ইউনিয়ন দল। এতে ৩ নং ঘাগড়া ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বিশকাকুনী ৮নং বিশকাকুনী ইউনিয়ন দল। এ সময় খেলোয়ারদের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী, জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানা, বিশকাকুনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম আল আমিন, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় মেডিকেল টিম হিসেবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একটি মেডিকেল ইউনিট উক্ত খেলায় উপস্থিত ছিলেন। জানা যায়, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga