পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নিলয় চক্রবর্তী নির্বাচিত

নেত্রকোণা পূর্বধলা ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিলয় চক্রবর্তী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।

গত সোমবার (২৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তি মাধ্যমে তা জানিয়েছে পূর্বধলা উপজেলা প্রশাসন। নিলয় চক্রবর্তী ২০১৪ সালে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন।

স্কুল সূত্রে জানা যায়, ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে পাঠদান করে আসছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম ও অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন।

জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন, এর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনীত বোর্ড। এতে এ বছর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক পর্যায়ে) হিসেবে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিলয় চক্রবর্তীকে নির্বাচিত করা হয়। নিলয় চক্রবর্তী পূর্বধলা সদর ইউনিয়নের মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হরিপদ চক্রবর্তীর সন্তান।

অপরদিকে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন পূর্বধলা সরকারি কলেজ প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মাদ্রাসা পর্যায়ে মাথাং ইসলামিয়া আলীম মাদ্রাসার মো: নেজাতুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন। এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায়) মৌদাম এসইএসআইপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা ও (মাদ্রাসা পর্যায়) দক্ষিণ কাজলা মৌ: আ: ওয়াহেদ খান দাখিল মা: প্রধান শিক্ষক লুৎফর রহমান। তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (স্কুল পর্যায়) ও বেনজিন কারিগরি স্কুল এন্ড কলেজ (কারিগরি পর্যায়) নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মহুয়া জাহান মৌ (স্কুল পর্যায়), পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থী ফাইজা হক সুমু (কলেজ পর্যায়) ও বেনজিন কারিগরি স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী সাদিয়া আক্তার ঐশি কে নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আঁচল দে, শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন পূর্বধলা সরকারি কলেজের মো: শরীফুল ইসলাম। শ্রেষ্ঠ স্কাউটগ্রুপ নির্বাচিত হয়েছেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দল। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সৈয়দ মেহেদী হাসান। শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন পূর্বধলা সরকারি কলেজের মো: সামছুল হক তালুকদার নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। আবেদনের পরিপেক্ষিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga