পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায়  আজ শনিবার  গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতায় ছিলেন যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরাম। পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন।

পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়োব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, তরুন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মুজিবুর প্রমুখ। এছাড়াও উপজেলার সকল সরকারি বেসরকারি দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিগণসহ সুধীবৃন্দ  উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যান এবং মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga