তুহিন হত্যার প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের সরব মানববন্ধন – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

তুহিন হত্যার প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের সরব মানববন্ধন

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: August 11, 2025

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে পূর্বধলা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি হয়।

উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের পরও নিরাপত্তা নিশ্চিত হয়নি। তুহিন হত্যাকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার পূর্বধলা প্রেসক্লাবের সদস্য জাকির আহমদ খান কামাল, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, সদস্য ডা. শহিদুল্লাহ,
ক্রীড়া সম্পাদক আল মনসুর, সদস্য আব্দুল্লাহ সাকিব, আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম,
আজকের আরবান এর বিশেষ প্রতিনিধি ও সদস্য জিয়াউর রহমান, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি, আব্দুল্লাহ আল-মামুন, সোনালি নিউজের উপজেলা প্রতিনিধি মিঠু সরকার,মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্ছু, আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজীব প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।