পূর্বধলায় ছাত্রদলের সংবর্ধনা! ঢাকা ও ময়মনসিংহের কমিটিতে ঠাঁই পাওয়া ছাত্রনেতাদের – পূর্বধলার দর্পন

পূর্বধলায় ছাত্রদলের সংবর্ধনা! ঢাকা ও ময়মনসিংহের কমিটিতে ঠাঁই পাওয়া ছাত্রনেতাদের

ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহানগরের নবগঠিত ছাত্রদল কমিটিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১০ জন ছাত্রনেতা শীর্ষ পদ পাওয়ায় তাদের বর্ণিল সংবর্ধনা দিয়েছে পূর্বধলা উপজেলা ছাত্রদল। আজ রবিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন বিএনপির প্রধান দলীয় কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পূর্বধলার মাটি ও মানুষ সবসময়ই জাতীয় রাজনীতিতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। আজ ঢাকা ও ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে আমাদের সন্তানেরা জায়গা করে নিয়েছে, যা পুরো পূর্বধলাবাসীর জন্য অত্যন্ত গর্বের। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান ছাত্র আন্দোলন ও আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ নেতারাই অগ্রভাগ থেকে নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন কমিটিতে নির্বাচিত হওয়া পূর্বধলার ১০ জন কৃতি ছাত্রনেতাকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত নেতারা হলেন— আরিফুল ইসলাম (সহ-সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল), শাহারিয়ার আশরাফ (সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), এনামুল হক শান্ত (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), আনোয়ার হোসেন জামিল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), সজিব হোসেন মন্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল), টিটু মিয়া (যৌগম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর ছাত্রদল), সাইফুল ইসলাম সুমন (সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল), নিকসন (সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), তানজিল আহমেদ তালুকদার (সাংগঠনিক সম্পাদক, আনন্দমোহন কলেজ ছাত্রদল) ও সোহাগ (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল)।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহ্বায়ক সেলিমউদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফখরুল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga