ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পূর্বধলা ওসির ব্যতিক্রমী উদ্যোগ; স্কুলে গিয়ে শিক্ষার্থীদের দিলেন বিশেষ দিক-নির্দেশনা – পূর্বধলার দর্পন

ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পূর্বধলা ওসির ব্যতিক্রমী উদ্যোগ; স্কুলে গিয়ে শিক্ষার্থীদের দিলেন বিশেষ দিক-নির্দেশনা

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় উপজেলার আগিয়া ইউনিয়নস্থ হাটধলা ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ওসি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন: নৈতিকতা ও আচরণ: মা-বাবা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও বিনয়ী আচরণ করার গুরুত্ব। দেশপ্রেম: ছোটবেলা থেকেই দেশাত্মবোধ লালন করে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। মোবাইলের অপব্যবহার: কোমলমতি শিক্ষার্থীদের ওপর মোবাইল ব্যবহারের কুফল ও ডিজিটাল আসক্তির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা।

ওসির এই সপ্রভিত উপস্থিতি এবং দিক-নির্দেশনামূলক কথাগুলো শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এমন জীবনমুখী শিক্ষা পেয়ে শিক্ষার্থীরা দারুণ উচ্ছ্বাস ও উৎসাহ প্রকাশ করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের সবার সামাজিক দায়িত্ব। অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga