দ্বিতীয় বিয়ের পোস্ট দিয়ে ফের সরিয়ে নিলেন রফিকুল ইসলাম মাদানী – পূর্বধলার দর্পন

দ্বিতীয় বিয়ের পোস্ট দিয়ে ফের সরিয়ে নিলেন রফিকুল ইসলাম মাদানী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই তা সরিয়ে নিয়েছেন আলোচিত ইসলামি বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ বুধবার (৬ মে) তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসকে কেন্দ্র করে এই রহস্যের সৃষ্টি হয়েছে।

রফিকুল ইসলাম মাদানী তাঁর স্ট্যাটাসে দাবি করেছিলেন, “গুনাহ থেকে বাঁচতেই” তিনি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি উল্লেখ করেন, সমাজে অনেক বিবাহিত ব্যক্তি গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়লেও তিনি সেই পথে না গিয়ে বৈধ বা ‘হালাল’ পথেই থাকতে চেয়েছেন। আল্লাহর বিধানকে আঁকড়ে ধরতেই তাঁর এই পদক্ষেপ।

স্ট্যাটাসে তিনি প্রথম স্ত্রীর কষ্টের কথা স্বীকার করে লিখেছিলেন, “নিজের এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হয়েছে—এটি ভেবেই আমার কষ্ট লাগে।” তিনি দাবি করেন, তাঁদের আট বছরের দাম্পত্য জীবনে কোনো বড় অভিযোগ ছিল না এবং তাঁরা একসঙ্গে সুখে ছিলেন। এই বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার জন্য তিনি তাঁর প্রথম স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়াও করেছেন।

তবে চাঞ্চল্যকর এই পোস্টটি প্রকাশের কিছু সময় পরই তাঁর ফেসবুক আইডি থেকে রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়। কেন এবং কী কারণে পোস্টটি মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে রফিকুল ইসলাম মাদানীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

পোস্টটি মুছে ফেলার আগেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং স্ক্রিনশট ভাইরাল হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই একে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে পোস্ট সরিয়ে নেওয়ায় বিভ্রান্তি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga