শ্রমিকের ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি — শহীদুল্লাহ ইমরান – পূর্বধলার দর্পন

শ্রমিকের ৮ ঘণ্টা কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি — শহীদুল্লাহ ইমরান

শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁদের ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করার আহ্বান জানিয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম শহীদুল্লাহ ইমরান

আজ শুক্রবার (০১ মে) দুপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শহীদুল্লাহ ইমরান বলেন, “একটি দেশের উন্নয়নের মূল কারিগর হলো শ্রমিক শ্রেণি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধ করতে সবসময় শ্রমিকদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের সঠিক কর্মঘণ্টা (৮ ঘণ্টা) নিশ্চিত করা এবং তাঁদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “পূর্বধলার শ্রমিক সংগঠনগুলোর যেকোনো সমস্যা সমাধানে এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ে উপজেলা বিএনপি সবসময় পাশে থাকবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহ, বিএনপি নেতা ডা. আব্দুল লতিফ, ইউসুফ খান বাবুল, হাজি আবু হাসান সোহেল ও ফরহাদ খান প্রমুখ।

​এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং শ্রমিক নেতা মো. রফিক মিয়া, ফজলু মিয়া, আল-আমিন, আরিফ, আব্দুল মালেক ও আবুল কাশেমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

​সমাবেশ থেকে বক্তারা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga