পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত – পূর্বধলার দর্পন

পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, গবেষণামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুবের রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাঁদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ট্রাস্ট তাঁদের পাশে সবসময় রয়েছে।”

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) আন্দ্রিয় দ্রং, ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজ, সাবেক কমান্ডার সিরাজ আলী ও একলাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও হারুন অর রশিদ। এছাড়া পূর্বধলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম মীরসহ অন্যরা তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

​বক্তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিদাওয়ার কথা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেন। ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga