পূর্বধলার প্রখ্যাত আলেম আল্লামা গোলাম মোস্তফা আর নেই – পূর্বধলার দর্পন

পূর্বধলার প্রখ্যাত আলেম আল্লামা গোলাম মোস্তফা আর নেই

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বর্ষীয়ান আলেম, শিক্ষাবিদ ও শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর-কলংকা গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল এবং ঢাকার মুসলিম বাজার এলাকার একটি মাদরাসার নায়েবে মোহতামীম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে নিয়োজিত ছিলেন এবং অসংখ্য শিক্ষার্থীকে আলেম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ধর্মীয় শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদানের জন্য এলাকায় তিনি ব্যাপক শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আট মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা ছিলেন মরহুম আল্লামা জব্বার (রহ.)।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাছুম মোস্তফা (সংসদ সদস্য, নেত্রকোণা-৫), উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলেম-উলামা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) বাদ যোহর শরীফপুর (কলংকা) মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga