পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার; জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

​নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। আজ ৮ এপ্রিল বেলা ১১ ঘটিকায় তারা আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ত্যাগ করেন। সেনাবাহিনীর এই বিদায়ের সংবাদে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং নিরাপত্তার প্রশ্নে কিছুটা উদ্বেগ দেখা গেছে।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে থেকেই জেলা সদরের ইনডোর স্টেডিয়ামে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়ন্ত্রণ দপ্তর স্থাপন করা হয়েছিল, যেখান থেকে জেলার ১০টি উপজেলায় দুটি ইউনিটে ভাগ হয়ে সেনাবাহিনী দায়িত্ব পালন করে শুরু করেছিল। সর্বশেষ পূর্বধলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৬৩ বেঙ্গল রেজিমেন্টের একটি টিম আজ পূর্বধলা ক্যাম্পটি প্রত্যাহার করা হলেও নেত্রকোণা জেলা সদরের ক্যাম্পটি বহাল রয়েছে।

সেনাবাহিনীর উপস্থিতিতে পূর্বধলা ও পার্শ্ববর্তী শ্যামগঞ্জ, জারিয়া অঞ্চলে মাদক পাচার, চাঁদাবাজি এবং বিভিন্ন সহিংস কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। সাধারণ মানুষ দীর্ঘ সময় পর এলাকায় একটি স্বস্তির পরিবেশ খুঁজে পেয়েছিলেন। কিন্তু ক্যাম্প প্রত্যাহারের সাথে সাথেই স্থানীয়দের মনে এখন প্রশ্ন জেগেছে— “আবার কি তবে সেই অশান্ত ও আতঙ্কের দিনগুলো ফিরে আসবে?”

স্থানীয় সচেতন মহলের মতে, সেনাবাহিনীর শূন্যতা পূরণে এখন পুলিশি কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। আইনশৃঙ্খলার কোনো শিথিলতা থাকলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জনস্বার্থে ও জানমালের নিরাপত্তায় বিট পুলিশিং, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কয়েক গুণ বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga